জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের প্রধান নিহত
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু হাসান আল-হাশিমি আল-কুরেশি নিহত হয়েছেন। আবু আল-হুসাইন আল-হুসাইনি আল-কুরেশিকে নিজেদের নতুন প্রধান ঘোষণা করেছে এই জঙ্গি গোষ্ঠীটি।
বুধবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গোষ্ঠীটি।
এ বিষয়ে আইএসের এক মুখ মুখপাত্র বলেছেন, খোদার শত্রুদের সঙ্গে এক যুদ্ধে নিহত হয়েছেন হাশিমি। তবে তার মৃত্যু কোথায়, কবে ও কীভাবে হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এক অডিও বার্তায় আইএসের নতুন প্রধান হিসেবে আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরেশির নাম ঘোষণা করেন আইএসের ওই মুখপাত্র।
চলতি বছরের শুরুতে সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে আইএসের আগের নেতা আবু ইব্রাহিম আল-কুরাশি মার্কিন অভিযানে নিহত হন। তাঁর পূর্বসূরি আবু বকর আল-বাগদাদিও ২০১৯ সালের অক্টোবরে ইদলিবে নিহত হন।
আরও পড়ুনঃ প্রথম দেশ হিসেবে নকআউট পর্বে ফ্রান্স





